৭৷ ট্রাস্টের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা:- (ক) সাধারণভাবে অসচ্ছল শিল্পীদের কল্যাণ সাধন; (খ) শিল্পীদের কল্যাণার্থে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন; (গ) পেশাগত কাজ করিতে অক্ষম ও অসমর্থ শিল্পীকে আর্থিক সাহায্য প্রদান; (ঘ) অসুস্থ শিল্পীর চিকিত্সার ব্যবস্থা করা বা আর্থিক সাহায্য প্রদান; (ঙ) শিল্পকর্মে বিশেষ অবদানের জন্য বৃত্তি প্রদানের ব্যবস্থা করা; (চ) শিল্পীদের মেধাবী ছেলে-মেয়েকে শিক্ষার জন্য এককালীন মঞ্জুরী, বৃত্তি কিংবা ষ্টাইপেন্ড প্রদান; (ছ) দুর্ঘটনায় কোন শিল্পীর মৃত্যু ঘটিলে তাহার পরিবারবর্গকে সাহায্য প্রদান; (জ) উপরি-উক্ত কার্যাবলী সম্পাদনের জন্য যে কোন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এই আইনের…