৬৷ (১) ট্রাস্টী বোর্ড নিম্নবর্ণিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যান হইবেন; (খ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব, যিনি উহার ভাইস-চেয়ারম্যান হইবেন; (গ) স্পীকার কর্তৃক মনোনীত দুইজন সংসদ সদস্য; (ঘ) বাংলা একাডেমীর মহাপরিচালক; (ঙ) শিল্পকলা একাডেমীর মহাপরিচালক; (চ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা; (ছ) তথ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যুন যুগ্ম-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন কর্মকর্তা; (জ) সরকার কর্তৃক মনোনীত আটজন বিশিষ্ট শিল্পী; (ঝ)…