৩। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, Bangladesh Industrial Enterprises (Nationalization) Order, 1972 (P. O. No. 27 of 1972) এর অধীন প্রতিষ্ঠিত নিম্নবর্ণিত কর্পোরেশনসমূহ এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত, যথা:- (ক) বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, যাহা প্রথম তপশিলে বর্ণিত পাটজাত দ্রব্য উৎপাদন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান সম্পর্কিত; (খ) বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন, যাহা দ্বিতীয় তপশিলে বর্ণিত প্রাকৃতিক ও কৃত্রিম তন্তুজাত দ্রব্য দ্বারা সুতা ও বস্ত্র উৎপাদন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান সম্পর্কিত; (গ) বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, যাহা তৃতীয় তপশিলে বর্ণিত শিল্পপ্রতিষ্ঠান…