২৭। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, Bangladesh Industrial Enterprises (Nationalization) Order, 1972 (P.O.No. 27 of 1972) এতদ্দ্বারা রহিত হইবে। (২) উক্তরূপ রহিত হওয়া সত্ত্বেও, - (ক) রহিত Order এর অধীন কৃত কোনো কার্য বা গৃহীত কোনো ব্যবস্থা এই আইনের অধীন কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) রহিত Order এর অধীন প্রতিষ্ঠিত কর্পোরেশনসমূহ, অতঃপর বিলুপ্ত কর্পোরেশনসমূহ বলিয়া অভিহিত, এর- (অ) অধীন ন্যস্তকৃত শিল্পপ্রতিষ্ঠানসমূহ কর্পোরেশনসমূহের অধীন ন্যস্ত রহিয়াছে বলিয়া গণ্য হইবে; (আ) সকল সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, প্রকল্প এবং অন্য…