২৫। সরকার, আদেশ দ্বারা, কোনো সম্পত্তি, সম্পদ ও দায়ের অংশবিশেষ এবং কোনো কর্মচারীকে সরকার কর্তৃক নির্ধারিত শর্তে কোনো কর্পোরেশনের নিকট স্থানান্তর করিতে পারিবে। ব্যাখ্যা। ’’কর্মচারী’’ অর্থে কর্মকর্তাও অন্তর্ভুক্ত হইবেন।