২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’কর্পোরেশন’’ অর্থ ধারা ৩ এ বর্ণিত কোনো কর্পোরেশন; (২) ’’কোম্পানি আইন’’ অর্থ কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন); (৩) ’’চেয়ারম্যান’’ অর্থ কর্পোরেশনের চেয়ারম্যান; (৪) ’’তপসিল’’ অর্থ এই আইনের কোনো তপসিল; (৫) ’’পরিচালক’’ অর্থ কোনো কর্পোরেশনের কোনো পরিচালক; (৬) ’’পরিচালনা পর্ষদ’’ অর্থ কোনো কর্পোরেশনের পরিচালনা পর্ষদ; (৭) ’’প্রবিধান’’ অর্থ ধারা ২৪ অধীন প্রণীত প্রবিধান; (৮) ’’বিধি’’ অর্থ ধারা ২৩ অধীন প্রণীত বিধি; (৯) ’’শিল্পপ্রতিষ্ঠান’’ অর্থ বাংলাদেশ সরকারের মালিকানাধীন কোনো শিল্পপ্রতিষ্ঠান যাহা কোনো কর্পোরেশনের অধীন আইন ও বিধি…