১৪। এই আইন বা আপাতত বলবৎ অন্যকোনো আইনে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, যেক্ষেত্রে কর্পোরেশন, কোনো শিল্পপ্রতিষ্ঠানের, উহা কোম্পানি আইনের অধীন নিগমিত হউক বা না হউক, অধিকাংশ শেয়ার বা স্বত্বাধিকার বা অন্যকোনো অধিকার ধারণ করে সেই ক্ষেত্রে কর্পোরেশন- (ক) নিশ্চিত করিবে যে, অনুরূপ প্রত্যেক শিল্পপ্রতিষ্ঠানের পরিচালক পর্ষদ শিল্পপ্রতিষ্ঠানের কার্যাবলি পরিচালনা করিতেছে এবং পর্ষদ বাণিজ্যিকভাবে ও দক্ষতার সহিত প্রতিষ্ঠানটি পরিচালনায় কার্যকর কর্তৃপক্ষ হিসাবে কাজ করিতেছে; (খ) নিশ্চিত করিবে যে, প্রতিষ্ঠানের কার্যাবলি পরিচালনায় অনুরূপ প্রত্যেক শিল্পপ্রতিষ্ঠানের সংঘ-স্মারক ও সংঘবিধি সঠিকভাবে অনুসরণ করা হইতেছে;…