১৩। (১) তপশিলভুক্ত বা কর্পোরেশনে ন্যস্তকৃত কোনো শিল্পপ্রতিষ্ঠানের কর্মকাণ্ড ও কার্যাবলি এতদুদ্দেশ্য প্রণীত প্রবিধান সাপেক্ষে কর্পোরেশন নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও সমন্বয় এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে নূতন শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও উহার উন্নয়ন সাধন করিবে। (২) তপশিলভুক্ত বা, ক্ষেত্রমত, কর্পোরেশনে ন্যস্তকৃত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেরূপ ক্ষমতা অর্পণ করিবে, কর্পোরেশন সেইরূপ ক্ষমতা প্রয়োগ করিবে। (৩) এই আইনে যাহা কিছুই থাকুক না কেন কর্পোরেশন অন্য কোনো আইনের অধীন উহার উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিতে পারিবে। (৪) কর্পোরেশন তপশিলভুক্ত বা অন্য কোনো…