১১। (১) তপশিলভুক্ত কোনো শিল্পপ্রতিষ্ঠান বা উহার কোনো শেয়ার বা স্বত্বাধিকার বা অন্যকোনো অধিকার জাতীয় স্বার্থে, প্রয়োজনে, সরকার সুবিধাজনক পদ্ধতি ও শর্তে কোনো কর্পোরেশন বা ব্যক্তির নিকট বিক্রয় অথবা অন্যবিধ হস্তান্তর করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, বিক্রয় অথবা অন্যবিধ হস্তান্তরের পর চুক্তির শর্ত লঙ্ঘন বা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থতার জন্য সরকার বিক্রয় ব্যতীত অন্যবিধ হস্তান্তর চুক্তি বাতিলপূর্বক উক্ত শিল্পপ্রতিষ্ঠান ফেরৎ গ্রহণ করিতে পারিবে। (২) সরকার কোনো শিল্পপ্রতিষ্ঠান বা উহার কোনো শেয়ার বা স্বত্বাধিকার বা অন্যবিধ অধিকার উপধারা (১) এর অধীন হস্তান্তর বা ফেরত গ্রহণ করিলে, সরকারি গেজেটে…