বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন, ২০১৮ ( ২০১৮ সনের ২৫ নং আইন ) [২৯ জুলাই, ২০১৮ Bangladesh Industrial Enterprises (Nationalization) Order, 1972 রহিতক্রমে পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু Bangladesh Industrial Enterprises (Nationalization) Order, 1972 (P.O.No. 27 of 1972) রহিতক্রমে পুনঃপ্রণয়ন করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-