৮। (১) প্যারিস কনভেনশন অনুসারে কোনো আবেদনকারী বা স্বত্বাধিকারী প্যারিস কনভেনশনভুক্ত কোনো দেশে একই শিল্প-নকশা বিষয়ে ইতঃপূর্বে আবেদন করিয়া থাকিলে, তিনি উক্ত আবেদনে উল্লিখিত তারিখকে অগ্রাধিকার তারিখ দাবি করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন অগ্রাধিকারের মেয়াদ হইবে ৬ (ছয়) মাস এবং উক্ত মেয়াদ প্যারিস কনভেনশনের অনুচ্ছেদ ৪ এর বিধান অনুযায়ী গণনা করা হইবে। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে বাংলাদেশে দাখিলকৃত আবেদন উক্ত সময়ের মধ্যে সংঘটিত কোনো কার্যের ফলে বাতিল হইবে না এবং অন্য কোনো আবেদন দাখিল, উদ্ভাবন প্রকাশ, ব্যবহার বা এইরূপ কোনো কার্যের ফলে তৃতীয় পক্ষের কোনো অধিকার সৃষ্টি…