৭। (১) কোনো ব্যক্তি বা তাহার আইনানুগ প্রতিনিধিকে, কোনো শিল্প-নকশা নিবন্ধন করিবার উদ্দেশ্যে, নির্ধারিত ফরমে, পদ্ধতিতে ও ফি প্রদান সাপেক্ষে, নিম্নবর্ণিত দলিলাদিসহ মহাপরিচালকের নিকট আবেদন করিতে হইবে, যথা:- (ক) উক্ত শিল্প-নকশার একটি ফটোপ্রতিরূপ, তবে উক্ত শিল্প-নকশা কোনো দ্বি-মাত্রিক বস্তুতে অঙ্গীভূত থাকিলে, ফটোপ্রতিরূপের পরিবর্তে উক্ত বস্তুটির নমুনা; (খ) আবেদনকারী স্বয়ং নকশাকার না হইলে উক্ত শিল্প-নকশার নিবন্ধন প্রাপ্তির ক্ষেত্রে আবেদনকারীর স্বপক্ষে যৌক্তিকতা সংবলিত বিবৃতি; এবং (গ) নির্ধারিত অন্যান্য দলিল। (২) প্রত্যেক শিল্প-নকশার জন্য পৃথকভাবে আবেদন করিতে হইবে এবং উক্ত আবেদনে এই আইন ও বিধি…