৫। (১) কোনো শিল্প-নকশা নূতনত্ব (novelty), স্বাতন্ত্র্যসূচক এবং শিল্পে উৎপাদনযোগ্য বা ব্যবহারযোগ্য হইলে উহা এই আইনের অধীন নিবন্ধনযোগ্য হইবে। (২) আবেদনকারী কর্তৃক না-দাবি পত্র প্রদান সাপেক্ষে, কোনো শব্দ, অক্ষর, ট্রেডমার্কস, সংখ্যা, ইত্যাদি সংবলিত শিল্প নকশা নিবন্ধন যোগ্য হইবে। (৩) কোনো শিল্প-নকশা নূতন বলিয়া গণ্য হইবে, যদি — (ক) আবেদন দাখিল করিবার তারিখের পূর্বে বা, ক্ষেত্রমতে নিবন্ধনের জন্য আবেদন দাখিলের অগ্রাধিকার তারিখের পূর্বে উহা বাংলাদেশ বা বিশ্বের যেকোনো স্থানে দৃশ্যমান আকারে প্রকাশ, প্রদর্শনী, ব্যবসায়ে বা অন্য কোনো রূপে ব্যবহার দ্বারা জনসমক্ষে প্রকাশ না করা হইয়া থাকে; (খ) যৌগিক পণ্য…