৪০। (১) এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে The Patents And Designs Act, 1911 (Act No. II of 1911), অতঃপর উক্ত Act বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত হইবে। (২) উক্ত Act রহিত হইবার সঙ্গে সঙ্গে- (ক) উহার অধীন প্রতিষ্ঠিত Department of Patents, Designs and Trade Marks, অতঃপর বিলুপ্ত Department বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত Department কর্তৃক বা উহার বিরুদ্ধে দায়েরকৃত কোনো মামলা বা কার্যধারা অধিদপ্তর কর্তৃক বা উহার বিরুদ্ধে মামলা বা কার্যধারা বলিয়া গণ্য হইবে; এবং (গ) বিলুপ্ত Department এর সকল কর্মকর্তা ও কর্মচারী অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী হইবেন এবং এই আইন প্রবর্তনের অব্যবহিত পূর্বে তাহারা…