৪। নিম্নবর্ণিত শিল্প-নকশাসমূহ এই আইনের অধীন কোনো সুরক্ষা পাইবে না, যথা:- (ক) এইরূপ কোনো শিল্প-নকশা, যাহাতে কেবল প্রযুক্তিগত বা ব্যবহারিক দিক বিবেচনা করা হইয়াছে; (খ) এইরূপ কোনো শিল্প-নকশা, যাহার বাণিজ্যিক ব্যবহার জনশৃঙ্খলা, পরিবেশ ও নৈতিকতার পরিপন্থি; (গ) কোনো অনিবন্ধিত শিল্প-নকশা; এবং (ঘ) জাতীয় প্রতীকের সমন্বয়ে গঠিত কোনো শিল্প-নকশা।