৩। (১) এই আইন প্রবর্তনের সঙ্গে সঙ্গে, ট্রেডমার্ক আইন, ২০০৯ (২০০৯ সনের ১৯ নং আইন), ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৪ নং আইন), বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২২ (২০২২ সনের ৫ নং আইন) এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিদ্যমান Department of Patents, Designs and Trademarks) পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর নামে অভিহিত হইবে এবং উহা এমনভাবে বহাল থাকিবে, যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) অধিদপ্তরের প্রধান নির্বাহী হিসাবে একজন মহাপরিচালক থাকিবেন, যিনি সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে বিদ্যমান অধিদপ্তরের রেজিস্ট্রার, ডেপুটি…