২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ‘অগ্রাধিকার তারিখ’ অর্থ পূর্বে দাখিলকৃত আবেদনের তারিখ যাহা প্যারিস কনভেনশনের অধীন অগ্রাধিকার প্রাপ্তির অধিকারী; (খ) ‘অগ্রাধিকার দাবি’ অর্থ ধারা ৮ এর অধীন ঘোষিত অগ্রাধিকার সংক্রান্ত দাবি; (গ) ‘অধিদপ্তর’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর; (ঘ) ‘আদালত’ অর্থ Civil Courts Act, 1887 (Act No. XII of 1887) এর section 3 (a) এ উল্লিখিত Court of the District Judge; (ঙ) ‘আন্তর্জাতিক শ্রেণিবিভাগ’ অর্থ Locarno Agreement, 1968 এ উল্লিখিত Locarno Classification অনুযায়ী নির্ধারণকৃত শিল্প-নকশার আন্তর্জাতিক…