১৬। (১) কোনো ব্যক্তি নিম্নবর্ণিত কারণে কোনো শিল্প-নকশার নিবন্ধন বাতিল করিবার উদ্দেশ্যে মহাপরিচালকের নিকট নির্ধারিত পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে আবেদন দাখিল করিতে পারিবেন, যথা:- (ক) উক্ত শিল্প-নকশা ধারা ২ এর দফা (ড) এ সংজ্ঞায়িত কোনো শিল্প-নকশা নহে; (খ) উক্ত শিল্প-নকশা ধারা ৫ এর বিধান অনুযায়ী নূতন, স্বাতন্ত্র্যসূচক এবং শিল্পে উৎপাদনযোগ্য বা ব্যবহারযোগ্য নহে; এবং (গ) উক্ত শিল্প-নকশা ধারা ৪ এ উল্লিখিত কোনো শিল্প-নকশা। (২) কোনো ব্যক্তি কোনো শিল্প নকশা নিবন্ধন প্রদানের তারিখ হইতে ২ (দুই) বৎসর সময়ের মধ্যে উপধারা (১) এর অধীন উক্ত নিবন্ধন বাতিলের আবেদন দাখিল করিতে পারিবেন। (৩) উপধারা (২) এ উল্লিখিত…