১৪। শিল্প-নকশা নিবন্ধনজনিত অধিকারসমূহ নিম্নবর্ণিত ক্ষেত্রে সুরক্ষা পাইবে না, যথা:- (ক) কোনো উড়োজাহাজ, স্থলযান অথবা জলযানের কোনো অংশে কোনো শিল্প-নকশা ব্যবহার, যাহা অস্থায়ীভাবে বা দৈবক্রমে বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে প্রবেশ করিয়াছে বা অনুরূপ উড়োজাহাজ, স্থলযান বা জলযান মেরামতের জন্য কোনো যন্ত্রাংশ বা আনুষঙ্গিক দ্রব্যাদি আমদানি করা হইয়াছে; (খ) ব্যক্তিগত পর্যায়ে এবং অবাণিজ্যিক উদ্দেশ্যে সম্পাদিত কার্যাবলি; (গ) শিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠানে শিক্ষা বা গবেষণার উদ্দেশ্যে সম্পাদিত কার্যাবলি; (ঘ) কোনো শিল্প-নকশা বিষয়ে পরীক্ষামূলক উদ্দেশ্যে সম্পাদিত কার্যাবলি; এবং (ঙ) কোনো শিল্প-নকশার কোনো বিশেষ অংশের…