১৩। কোনো শিল্প-নকশার স্বত্বাধিকারীর তাহার নিবন্ধিত শিল্প-নকশা অন্য কোনো ব্যক্তি কর্তৃক ব্যবহার করা হইতে নিবৃত্ত করিবার অধিকার থাকিবে। ব্যাখ্যা।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে,- (ক) নিবন্ধিত কোনো শিল্প-নকশা কোনো পণ্যে অঙ্গীভূত হইলে উহা ব্যবহার করা হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) যেক্ষেত্রে কোনো শিল্প-নকশা কোনো পণ্যের কেবল এইরূপ কোনো অংশের জন্য নিবন্ধিত হয়, যাহা উক্ত পণ্যের অপরিহার্য ও অবিচ্ছেদ্য অংশ, সেইক্ষেত্রে উক্ত শিল্প-নকশাকে অঙ্গীভূত পণ্যের সামগ্রিক দৃশ্যমানতা হিসাবে বিবেচনা করা হইবে।