১১। (১) মহাপরিচালক বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ধারা ৭ এর অধীন দাখিলকৃত কোনো শিল্প-নকশা নিবন্ধন আবেদন পরীক্ষা করিবেন। (২) উপধারা (১) এর অধীন কোনো শিল্প-নকশা নিবন্ধন আবেদন পরীক্ষার সময় নিম্নবর্ণিত বিষয়াদি সর্ম্পকে নিশ্চিত হইতে হইবে, যথা:- (ক) উক্ত নিবন্ধন আবেদন ধারা ৭ এ উল্লিখিত বিধান অনুসরণপূর্বক যথাযথভাবে দাখিল করা হইয়াছে; এবং (খ) নিবন্ধনের নিমিত্ত আবেদনকৃত শিল্প-নকশা — (অ) ধারা ২ এর দফা (ড) এ সংজ্ঞায়িত কোনো শিল্প-নকশা; (আ) ধারা ৫ এর বিধান অনুযায়ী নূতন, স্বাতন্ত্র্যসূচক এবং শিল্পে উৎপাদনযোগ্য বা ব্যবহারযোগ্য; এবং (ই) ধারা ৪ এ উল্লিখিত কোনো শিল্প-নকশা নহে। (৩) কোনো শিল্প-নকশা…