ধারাঃ ৭। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কেন্দ্রের একটি পরিচালনা পর্ষদ থাকিবে এবং উক্ত পরিচালনা পর্ষদ নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) সচিব, শিল্প মন্ত্রণালয়, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) অতিরিক্ত সচিব অথবা যুগ্মসচিব (বিটাক উইং), শিল্প মন্ত্রণালয়; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর; (ঙ) মহাপরিচালক, শ্রম অধিদপ্তর; (চ) মহাপরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো; (ছ) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কর্তৃক মনোনীত উক্ত কর্তৃপক্ষের ১ (এক) জন সদস্য; (জ) বাংলাদেশ বিনিয়োগ…