ধারাঃ ৫। কেন্দ্রের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান এবং শিল্প কারখানার জন্য দক্ষ জনবল তৈরি; (খ) কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সরকারি এবং বেসরকারি শিল্পে নিয়োজিত অথবা শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দক্ষতার মানোন্নয়ন; (গ) প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র ছাত্রীদের শিল্প প্রতিষ্ঠান উপযোগী করিয়া গড়িয়া তুলিবার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান; (ঘ) দেশি ও বিদেশি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহিত কারিগরি সহযোগিতার আওতায় উদ্যোক্ত তৈরি এবং দেশীয় প্রযুক্তি উদ্ভাবনের জন্য ইনকিউবেশন সেন্টার স্থাপন; (ঙ)…