ধারাঃ ২। বিষয় অথবা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ’কমিটি’ অর্থ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে গঠিত কমিটি অথবা কমিটিসমূহ; (২) ’কেন্দ্র’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক); (৩) ’চেয়ারম্যান’ অর্থ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান; (৪) ’পরিচালনা পর্ষদ’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত পরিচালনা পর্ষদ; (৫) ’প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৬) ’বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; এবং (৭) ’মহাপরিচালক’ অর্থ কেন্দ্রের মহাপরিচালক।