ধারাঃ ১১। মহাপরিচালক নিম্নরূপ কার্যসমূহ সম্পাদন করিবেন, যথা :― (ক) পরিচালনা পর্ষদের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন; (খ) সরকার অনুমোদিত বাজেট হইতে আর্থিক বিধি বিধান অনুযায়ী সংস্থার ব্যয় নির্বাহ; (গ) প্রধান কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয়সমূহে গৃহীত কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় সমন্বয় সাধন; (ঘ) পরিচালনা পর্ষদ কর্তৃক সময় সময় অর্পিত ক্ষমতাসমূহ প্রয়োগ; (ঙ) কমিটির সুপারিশ এবং পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে সকল কর্মচারীর নিয়োগ, পদোন্নতি ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ; এবং (চ) পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত যে-কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা সমিতির সহিত কেন্দ্রের স্বার্থসংশ্লিষ্ট যে-কোনো কার্য…