৭। নিম্ন-বর্ণিত ১৫ (পনেরো) সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, সেতু বিভাগ, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়; (ঘ) সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; (ঙ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (চ) সচিব, বিদ্যুৎ বিভাগ; (ছ) সচিব, ভূমি মন্ত্রণালয়; (জ) সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়; (ঝ) সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; (ঞ) সচিব, অর্থ বিভাগ; (ট) সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ; (ঠ) সদস্য, ভৌত অবকাঠামো বিভাগ, পরিকল্পনা কমিশন; (ড) সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; (ঢ) সচিব, রেলপথ…