৩৮। (১) কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন ও বিধির সাথে অসঙ্গতিপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) বিশেষত এবং পূর্বোক্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ণ না করিয়া, নিম্নবর্ণিত বিষয়াদির যে কোনটি এবং উহার সহিত সংশ্লিষ্ট এবং সম্পূরক সকল বিষয়ে প্রবিধান প্রণয়ন করিতে পারিবে, যথা:- (ক) যানবাহন, যাতায়াত এবং জনসাধারণের নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিতকরণের এবং বিপদ প্রতিরোধের উদ্দেশ্যে সেতু, টানেল বা কর্তৃপক্ষের আওতাধীন অন্য কোন স্থাপনা অথবা উহার নিকটে যানবাহন এবং চলাচল নিয়ন্ত্রণ; (খ) যে কোন সেতু, টানেল বা কর্তৃপক্ষের আওতাধীন অন্য কোন স্থাপনা ব্যবহার,…