৩৪। কর্তৃপক্ষ প্রশাসনিক আদেশ দ্বারা এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে, এই আইন দ্বারা কর্তৃপক্ষের উপর ন্যস্ত বা আরোপিত যে কোন ক্ষমতা অথবা দায়িত্ব আদেশে নির্ধারিত পদ্ধতিতে এবং শর্তে, যদি থাকে, বোর্ড চেয়ারম্যান অথবা কোন সদস্য অথবা নির্বাহী পরিচালক অথবা অন্য যে কোন কর্মকর্তা দ্বারা প্রয়োগ বা পালন করা যাইবে।