২৮। কোন ব্যক্তি আইনসঙ্গত কারণ ব্যতিরেকে ইচ্ছাকৃতভাবে- (ক) কোন সেতু, টানেল বা কর্তৃপক্ষের আওতাধীন অন্য কোন স্থাপনায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করিলে; (খ) কোন সেতু, টানেল বা কর্তৃপক্ষের আওতাধীন অন্য যে কোন স্থাপনায় যানবাহন চলাচলের রাস্তা অথবা সারি চিহ্নিত করিবার জন্য অথবা উহার যাত্রীদের নিরাপত্তা অথবা অনুরূপ স্থাপনা সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত বা প্রদর্শিত কোন সীমানা অথবা বিভক্তি রেখা, প্রাচীর অথবা বেড়া অথবা যে কোন চিহ্ন, প্রতীক অথবা সংকেত ধ্বংস, ক্ষতি অথবা নষ্ট করিলে; (গ) কোন সেতু, টানেল বা কর্তৃপক্ষের আওতাধীন যে কোন স্থাপনা অথবা উহার নিকটে কর্তৃপক্ষ কর্তৃক স্থাপিত অথবা প্রদর্শিত কোন প্রকার…