২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘এলিভেটেড এক্সপ্রেসওয়ে’’ অর্থ ভূ-পৃষ্ঠ হইতে উপরে নির্মিত ১৫০০ মিটার ও তদূর্ধ্ব দৈর্ঘ্যের স্বতন্ত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে; (২) ‘‘কজওয়ে’’ অর্থ সেতু, টানেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংশ্লিষ্ট নিচু বা জলাভূমি অথবা বালুরাশি অতিক্রম করিবার জন্য নির্মিত সড়ক; (৩) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ; (৪) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৫) ‘‘টানেল’’ অর্থ ১৫০০ (এক হাজার পাঁচশত) মিটার ও তদূর্ধ্ব দৈর্ঘ্যের টানেল; (৬) ‘‘ধারা’’ অর্থ এই আইনের ধারা; (৭) ‘‘নদীশাসন কার্যক্রম’’ অর্থ যে কোন সেতু বা টানেল বা…