১৫। (১) কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ও ঋণ; (খ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের অনুমোদনক্রমে গৃহীত বৈদেশিক সাহায্য ও ঋণ; (ঘ) কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বন্ড, শেয়ার বা সনদ বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) কর্তৃপক্ষ কর্তৃক আদায়কৃত টোল ও ফি; (চ) কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ হইতে আয়; (ছ) কর্তৃপক্ষের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (জ) স্থাপনা এবং ভূসম্পত্তি ইজারা বা ভাড়া হইতে আয়; এবং (ঝ) কর্তৃপক্ষ কর্তৃক অন্য কোন আয়। (২) তহবিলের সকল অর্থ কর্তৃপক্ষের নামে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উক্তরূপ অর্থ…