১৪। (১) নির্বাহী পরিচালক অথবা কর্তৃপক্ষের কোন কর্মকর্তা বা এতদুদ্দেশ্যে তদ্কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রয়োজনীয় সংখ্যক জনবলসহ বা ব্যতীত কোন ভূমিতে প্রবেশ করিতে অথবা কোন প্রকার পরিদর্শন, জরিপ, পরীক্ষা অথবা তদন্তের আদেশ প্রদান অথবা খুঁটি নির্মাণ, গর্ত খনন বা অন্য কোন কাজ করিতে পারিবেন: তবে শর্ত থাকে যে, ভূমির মালিক অথবা দখলদারকে অন্যূন ৩(তিন) দিন পূর্বে এইরূপ প্রবেশের অভিপ্রায় সংক্রান্ত প্রাক-বিজ্ঞপ্তি প্রদান ব্যতিরেকে উক্তরূপ ভূমিতে প্রবেশ করা যাইবে না। (২) উপ-ধারা (১) এর অধীন গৃহীত ব্যবস্থার কারণে উক্ত ভূমির কোন ক্ষতি সাধিত হইলে কর্তৃপক্ষ তদ্কর্তৃক…