১১। (১) কর্তৃপক্ষের একজন নির্বাহী পরিচালক থাকিবে যিনি সরকার কর্তৃক নির্ধারিত শর্তে ও পদ্ধতিতে নিযুক্ত হইবেন। (২) নির্বাহী পরিচালক কর্তৃপক্ষের সার্বক্ষণিক প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি- (ক) বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবেন; (খ) কর্তৃপক্ষের কার্যাবলি ও প্রশাসন পরিচালনা করিবেন; এবং (গ) তহবিল ব্যবস্থাপনা করিবেন। (৩) নির্বাহী পরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে নির্বাহী পরিচালক তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে উক্ত শূন্য পদে নব নিযুক্ত নির্বাহী পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা নির্বাহী পরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না…