১০। কর্তৃপক্ষ, উহার কার্যে সহায়তার জন্য, আদেশবলে, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞগণের সমন্বয়ে এক বা একাধিক বিশেষজ্ঞ কমিটি গঠন করিতে পারিবে এবং উক্ত আদেশে কমিটির কার্যপরিধি, দায়িত্ব, মেয়াদ, সম্মানী এবং অন্যান্য শর্তাবলিও নির্ধারণ করিয়া দিতে পারিবে।