৯। (১) ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যানের সহিত পরামর্শক্রমে নির্ধারিত তারিখ, সময় ও স্থানে বোর্ডের সভা আহবান করিবেন। (২) চেয়ারম্যানসহ ৬(ছয়) জন পরিচালকের সমন্বয়ে বোর্ডের সভার কোরাম গঠিত হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোনো কোরামের প্রয়োজন হইবে না। (৩) চেয়ারম্যান বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে উপস্থিত পরিচালকগণ কর্তৃক, তাহাদের মধ্য হইতে, মনোনীত একজন পরিচালক সভায় সভাপতিত্ব করিবেন। (৪) বোর্ড সভার সভাপতিসহ উপস্থিত পরিচালকগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে বোর্ডের সভার সিদ্ধান্ত গৃহীত হইবে। (৫) বোর্ডের সভায়, উক্ত সভার সভাপতি ও উপস্থিত পরিচালকগণের একটি করিয়া ভোটাধিকার থাকিবে, তবে ভোটের…