৮। (১) চেয়ারম্যান সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং সরকার কর্তৃক স্থিরীকৃত শর্তাধীনে নিয়োগের তারিখ হইতে ৩(তিন) বৎসর পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও পরবর্তী চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত, তিনি স্বীয় পদে বহাল থাকিবেন। (২) ধারা ৭ এর উপ-ধারা (১) এর দফা (গ) তে উল্লিখিত পরিচালকগণ তাহাদের মনোনয়নের তারিখ হইতে ৩(তিন) বৎসরের জন্য উক্ত পদে বহাল থাকিবেন। (৩) চেয়ারম্যান ও পরিচালকগণ মেয়াদ অবসানের পর পুনরায় স্বীয় পদে নিয়োগ লাভের যোগ্য হইবেন: তবে শর্ত থাকে যে, চেয়ারম্যান ও পরিচালকগণ একাদিক্রমে দুই মেয়াদের বেশি নিয়োগ লাভের যোগ্য হইবেন না। (৪) সরকার,…