৭। (১) পরিচালনা বোর্ড নিম্নরূপভাবে গঠিত হইবে, যথা:- (ক) ১ (এক) জন চেয়ারম্যান; (খ) নিম্নবর্ণিত ৬ (ছয়) জন পরিচালক, যথা:- (অ) তথ্য মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (আ) অর্থ বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ই) জননিরাপত্তা বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ঈ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার ১(এক) জন প্রতিনিধি; (উ) প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, পদাধিকারবলে; (ঊ) ব্যবস্থাপনা পরিচালক, পদাধিকারবলে; (গ) সরকার কর্তৃক মনোনীত নিম্নবর্ণিত ৬(ছয়) জন পরিচালক, যথা:- (অ) সংস্থার সংবাদ সংগ্রহকারী…