৫। সংস্থার দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা:- (ক) আন্তর্জাতিক সংস্থাসহ দেশ-বিদেশের সংবাদ সংগ্রহ করিয়া গণমাধ্যমের সাহায্যে উহা বাংলাদেশসহ সমগ্র বিশ্বের জনগণের নিকট প্রচার; (খ) জাতীয় সংবাদ বহির্বিশ্বে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণের নিমিত্ত বাংলাদেশের জাতীয় বার্তা সংস্থা হিসাবে দায়িত্ব পালন; (গ) সমগ্র বিশ্বের রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, প্রযুক্তিগত, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রের সকল সংবাদ সংগ্রহ ও বিনিময়; (ঘ) সংবাদ সংগ্রহ ও বিনিময়ের কাজে নিয়োজিত ব্যক্তিগণের প্রশিক্ষণের জন্য দেশিয় বা বৈদেশিক গণমাধ্যম বা বার্তা সংস্থার সহিত চুক্তি সম্পাদন; (ঙ) দেশে বা দেশের বাহিরের গণমাধ্যম বা…