২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (ক) ‘‘কর্মচারী’’ অর্থ সংস্থার কর্মকর্তা এবং সাংবাদিকও অন্তর্ভুক্ত হইবেন; (খ) ‘‘চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (গ) ‘‘পরিচালক’’ অর্থ বোর্ডের পরিচালক; (ঘ) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ঙ) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) ‘‘বোর্ড’’ অর্থ ধারা-৭ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড; (ছ) ‘‘ব্যবস্থাপনা পরিচালক’’ অর্থ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক; এবং (জ) ‘‘সংস্থা’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ সংবাদ সংস্থা।