১৩। (১) সংস্থার একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সংবাদ গ্রাহক প্রদত্ত ফি; (গ) সংবাদ, নিবন্ধ, ফিচার, ছবি ও তৎসংশ্লিষ্ট এবং অন্যান্য দ্রব্যাদির বিক্রয়লব্ধ অর্থ ও রয়্যালটি; (ঘ) এজেন্সি, ফাউন্ডেশন ও সংগঠনের মঞ্জুরি ও চাঁদা; (ঙ) বিজ্ঞাপন হইতে আয়; এবং (চ) অন্যান্য বৈধ উৎস হইতে আয়। (২) তহবিলের অর্থ সংস্থার নামে বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো তপশিলি ব্যাংকে জমা থাকিবে। (৩) সরকারের নিয়ম-নীতি ও বিধি-বিধান অনুসরণক্রমে তহবিলের অর্থ হইতে সংস্থার প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। ব্যাখ্যা ।- এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘তপশিলি…