১০। (১) সরকার, তৎকর্তৃক নির্ধারিত মেয়াদ ও শর্তে, সাংবাদিকতায় ন্যূনতম ১৮ (আঠারো) বৎসরের অভিজ্ঞতা রহিয়াছে এইরূপ কোনো সাংবাদিককে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিযুক্ত করিবে, যিনি সংস্থার প্রধান সম্পাদকও হইবেন। (২) ব্যবস্থাপনা পরিচালক ১ (এক) জন সার্বক্ষণিক কর্মচারী এবং সংস্থার প্রধান প্রশাসনিক কর্মচারী হইবেন এবং এই আইনের বিধানাবলি সাপেক্ষে, তিনি- (ক) সংস্থার কর্মকাণ্ড এবং তহবিল পরিচালনা ও ব্যবস্থাপনা করিবেন; (খ) সংস্থার কার্যাবলি সম্পাদন করিবার উদ্দেশ্যে নিযুক্ত কর্মচারীগণের তদারকি ও পরিচালনা করিবেন; এবং (গ) বোর্ড কর্তৃক অর্পিত এবং বিধি বা প্রবিধান দ্বারা নির্ধারিত কর্তব্য পালন করিবেন।