৬। (১) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, তথ্য মন্ত্রণালয়, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর; (ঘ) প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক মনোনীত মহাপরিচালক পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট; (ছ) যুগ্ম-সচিব (প্রেস), তথ্য মন্ত্রণালয়; (জ) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কর্তৃক মনোনীত উহার ২ (দুই) জন প্রতিনিধি; (ঝ) সরকার কর্তৃক মনোনীত ৩…