২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (২) ’’ট্রাস্ট’’ অর্থ এই আইনের অধীন স্থাপিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট; (৩) ’’তহবিল’’ অর্থ ট্রাস্টের তহবিল; (৪) ’’পরিবার’’ অর্থ সাংবাদিকের স্ত্রী বা স্বামী, সন্তান এবং তাহার সঙ্গে একত্রে বসবাসরত ও তাহার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল পিতা, মাতা, নাবালক ভাই এবং অবিবাহিতা, তালাকপ্রাপ্তা বা বিধবা বোন, প্রাপ্ত বয়স্ক প্রতিবন্ধী ভাই ও বোন এবং হিন্দু ধর্মাবলম্বীর ক্ষেত্রে দত্তক পুত্র; (৫) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৬) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৭) ’’বোর্ড’’…