২৫৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে তগুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে বিধান করা যাইতে পারে, যথা :- (ক) এই আইনের অধীন দরখাস্ত্মের ফরম; (খ) দরখাস্ত্মের সহিত প্রদেয় ফিস ও প্রসেস ফিস; (গ) বোর্ডের সিদ্ধান্তের ফরম; (ঘ) বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণের নিয়োগ এবং তাহাদের অপসারণ; (ঙ) বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণের ভাতা ও সম্মানী; (চ) বোর্ডের নথি, রেজিষ্টার, রেকর্ডপত্র; (ছ) জেলা প্রশাসক ও সরকারের নিকট প্রেরিতব্য তথ্য ও বিবরণী; (জ) বোর্ডের কার্যপদ্ধতি; (ঝ) এই…