২৩৷ (১) কোন ব্যক্তি- (ক) এই আইনের কোন বিধান লংঘন করিলে, (খ) বোর্ডের কোন আদেশ অমান্য করিলে, (গ) বোর্ড বা আপীল কর্তৃপতেগর নিকট ইচ্ছাকৃতভাবে কোন লিখিত বা মৌখিক মিথ্যা বিবৃতি দান বা ভুল তথ্য সরবরাহ করিলে, (ঘ) ইচ্ছাকৃতভাবে বোর্ড বা আপীল কর্তৃপতেগর নিকট জাল দলিল উপস্থাপন করিলে, বা (ঙ) অন্য ব্যক্তির পরিচয় দিয়া কোন বক্তব্য পেশ বা সাতগ্য দান করিলে, তিনি অনধিক তিন বত্সর সশ্রম কারাদন্ডে বা অনধিক দশ হাজার টাকা অর্থদন্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হইবেন৷ (২) জেলা প্রশাসকের লিখিত পূর্ব অনুমতি ব্যতিরেকে কোন ব্যক্তিকে এই ধারায় অভিযুক্ত করা যাইবে না৷