২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কৃষক” অর্থ এমন ব্যক্তি যিনি নিজের জমি ব্যক্তিগতভাবে বা পরিবারের সদস্যদের সাহায্যে বা শ্রমিকের সাহায্যে চাষাবাদ করেন বা যিনি অন্যের জমি বর্গামূলে চাষ করেন বা পারিশ্রমিকের বিনিময়ে অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করেন; (খ) “কৃষি জমি” বলিতে কৃষকের বসত বাড়ীও ইহার অন্তর্ভুক্ত; (গ) “খায়খালাসী বন্ধক” অর্থ State Acquisition and Tenancy Act, 1950 (E. B. Act XXVIII of 1951) এর section 2() এ সংজ্ঞায়িত œcomplete usufructuary mortgage”; (ঘ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “বোর্ড” অর্থ ধারা…