১৯৷ (১) বোর্ডের সিদ্ধান্তের বিরম্্নদ্ধে জেলার অতিরিক্ত কালেক্টরের নিকট বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আপীল দায়ের করা যাইবে এবং এই আপীলের উপর প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত হইবে৷ (২) বোর্ডের সিদ্ধান্তের তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে আপীল দায়ের করিতে হইবে৷ (৩) আপীল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বোর্ডের সিদ্ধান্তের বাস্ত্মবায়ন স্থগিত থাকিবে৷