১৮৷ (১) বোর্ড কর্তৃক বিচার্য কোন বিষয়ের প্রয়োজনে বোর্ড কোন সাক্ষী বা কোন ব্যক্তির উপস্থিতি বা কোন দলিল অনুসন্ধান বা উপস্থাপনের প্রয়োজন হইলে, উক্ত উপস্থিতি, অনুসন্ধান বা উপস্থাপন নিশ্চিত করার জন্য বোর্ড Code of Civil Procedure, 1908 (Act V of 1908) এর বিধান অনুসারে এতদসংক্রান্ত বিষয়ে কোন দেওয়ানী আদালত যে তগমতা প্রয়োগ করিতে পারে সেই তগমতা প্রয়োগ করিতে পারিবে৷ (২) বোর্ডে কোন দরখাস্ত্ম নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় কোন দলিল বা কাগজপত্র কোন ব্যক্তির নিয়ন্ত্রণ বা হেফাজতে থাকিলে উহা বোর্ডের নিকট উপস্থাপনের জন্য বোর্ড উক্ত ব্যক্তিকে নির্দেশ দান করিতে পারিবে৷