১৬৷ (১) এই আইনের অধীন কোন দরখাস্ত্ম বোর্ডের নিকট পেশ করা হইলে, বোর্ড অবিলম্বে উক্ত দরখাস্ত্মের একটি অনুলিপি সংশ্লিষ্ট উপজেলার সহকারী জজের আদালতে প্রেরণ করিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীনে কোন দরখাস্ত্মের অনুলিপি প্রাপ্ত হইলে সংশ্লিষ্ট আদালত দরখাস্ত্মে উলিস্্নখিত বিচার্য বিষয় সম্পর্কিত কোন বিচারাধীন মামলায় উক্ত বিচার্য বিষয়ে কোন পরবর্তী কার্যক্রম গ্রহণ করিবে না৷ (৩) বোর্ডের নিকট এই আইনের অধীন কোন দরখাস্ত্ম পেশ করার পর যে কোন সময়ে দরখাস্ত্মে উলিস্্নখিত বিচার্য বিষয় সম্পর্কিত কোন মামলায় কোন আদালত উক্ত বিচার্য বিষয়ে সিদ্ধান্ত প্রদান করিলে সেই সিদ্ধান্ত বাতিল গণ্য হইবে এবং উক্ত বিষয়ে বোর্ডের…