১৩৷ (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রত্যেক বা যে কোন উপজেলায় একটি ঋণ সালিসি বোর্ড গঠন করিবে৷ (২) প্রত্যেক বোর্ড একজন চেয়ারম্যান এবং অন্যুন দুই এবং অনধিক চার সদস্য-সমন্বয়ে গঠিত হইবে৷ (৩) বোর্ডের চেয়ারম্যান ও সদস্যগণ সরকার কর্তৃক তিন বত্সরের জন্য নিযুক্ত হইবেন : তবে শর্ত থাকে যে, সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন সময় চেয়ারম্যান বা সকল বা যে কোন সদস্যকে অপসারণ করিতে পারিবে৷ (৪) চেয়ারম্যান বোর্ডের অধিবেশনে সভাপতিত্ব করিবেন৷ (৫) বোর্ডের চেয়ারম্যানের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ…